এস.এম.জাকির,
চন্দনাইশ,(চট্টগ্রাম)
সারা দেশের ন্যায় চন্দনাইশে ভূমি সেবা সপ্তাহ মেলা গতকাল ৮ জুন সকালে শুরু হয়েছে। ”স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” শ্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিন শেষে আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, কানুনগো রুই প্রু চাই মারমা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী প্রমূখ।