এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ শিলছড়ি লেবু বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা ২ শ্রমিককে অপহরন করে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়।
গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাঞ্চনাবাদ শিলছড়ি লেবু বাগানে কাজ করতে গেলে সেখান থেকে কক্সবাজার পেকুয়ার টইটং‘র আবদুস ছত্তারের ছেলে নুরুল আমিন (৩৬), সাতকানিয়া দুরদরী এলাকার মো. হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (৩৬)‘কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা| বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে ৫-৮ জনের একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল তাদের অপহরণ করে নিয়ে যায়।এ সময় আবদুর রহিম নামে বাগান-সংশ্লিষ্ট আরেক ব্যক্তিকেও আটক করে রাখে।পরে তিনি সুকৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসে। পালিয়ে আসা আবদুর রহিম বলেন, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে, টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। অপহৃত ২ শ্রমিক মুক্তির জন্য প্রথমে ১৫ হাজার টাকা দেওয়া হলেও তাদের ছেড়ে না দিয়ে আরো অর্থ দাবি করে| পরে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে পাহাড়ি সন্ত্রাসীরা অপহৃত ২ শ্রমিককে বিকেলে ছেড়ে দেয়| ছাড়া পেয়ে ২ শ্রমিক চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। স্থানীয়দের অভিযোগ এলাকার কিছু দুস্কৃতিকারী লোক পাহাড়ি সন্ত্রাসীদের সাথে যোগসাজসে স্থানীয় লোকদের অপহরণের নাটক সাজিয়ে টাকা আদায় করে যাচ্ছে।এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেছেন, খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একাধিক পুলিশের টিম এ বিষয়টি নিয়ে কাজ করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়।অভিযোগ পাওয়ার সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।