এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
আজ মঙ্গলবার ১৪ জুলাই চন্দনাইশ উপজেলার খান হাট বাজারে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রিয়ের অপরাধে মৎস্য রক্ষাও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বাজারে তিন জন দোকানদারকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ৫০ হাজার টাকার মালামাল জব্দপূর্বক ধ্বংস করা হয়।
একই সাথে বীজ আইন ২০১৮ অনুযায়ী সরকার অননুমোদিত বীজ ধান বিক্রয়ের অপরাধে দুই দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার জনাব তানভীর আহসান এবং উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আজাদ হোসেন এই সহযোগিতায় মোবাইল কোর্টের কার্যক্রম সম্পন্ন করা হয়।