এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ থেকে নিখোঁজের ৫ দিন পর গতকাল ২৫ জুন সকালে হেফজ শিক্ষার্থী মোহাম্মদ ইয়াছিন (১২)‘কে উদ্ধার করেছেন চন্দনাইশ থানা পুলিশ।
উপজেলার উত্তর হাসিমপুর সয়দাবাদ বহদ্দার পাড়ার হোসেন আহম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন গত ১৯ জুন মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পাঠানিপুল সাইমন হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন মোহাম্মদ ইয়াছিন নিখোঁজ হলে তার মা শাহীন আক্তার বাদি হয়ে থানায় নিখোঁজ ডাইরী দায়ের করেন| পুলিশ ডাইরীর সূত্র ধরে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক পুলিশের টিম নিখোঁজ ছাত্র উদ্ধারে লক্ষ্যে অভিযানে নামেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট পাঠানিপুল সাইমন হোটেল থেকে নিখোঁজ ইয়াছিনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।