
আল-হাসান মোবারক
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় ঘের দখলের মামলায় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ আলী সাদ্দাম আহম্মদ দীপ কে আসামী করা হয়েছে।
সরেজমিনে খোজনিয়ে যানাযায় ঐ ছাত্রনেতা ঘটনার সাথে যুক্ত ছিলেন না যে ভিডিও বার্তায় দীপের নাম শোনাগেছে ওপরদিকে আর একটি ভিডিও বার্তা প্রতিবেদকের হাতে এসেছে সেখানে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
মোড়েলগঞ্জ থানার মামলা নং ১২,তারিখ ২৮/০৮/২০২৪ইং,জি আর ২৩৯/২৪ যাহার ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড অত্র মামলায় ৩নং আসামীকে জেলা বাগেরহাট নোটারী পাবলিক কার্যালয় এ্যাফিডেভিট নং ৮৫৬/২৪ তারিখ ২৯/০৮/২৪ইং এর তথ্যানুসারে আলী সাদ্দাম আহম্মদ দীপকে উদ্দেশ্যে মুলক ভাবে অন্যের প্ররোচনায় বাদীর অজ্ঞাতাস্বরে মামলায় যুক্ত করা হয়েছে বলে মামলার বাদী দাবী করেছেন। আর ও দাবি করেছেন মহামান্য আদালত এই মামলায় জনাব আলী সাদ্দাম আহম্মদ দীপ কে অত্র মামলা থেকে দায় মুক্তি দিলে আমার কোনো আপত্তি থাকবেনা।
এ বিষয় মামলার বাদী মোঃ মহিদুল মৃধার কাছে জানতে তার মুঠোফোনে একাদিক বার ফোন দিলে তিনি কলরিসিভ করেন নি।