জাকারিয়া হোসাইনশ,রণখেলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
দক্ষিণ সোনাতলা মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার আল হেমায়েত ছাত্র পাঠাগার কর্তৃক শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে শিক্ষার্থীদের যুগ সচেতন আলেমে দ্বীন ও সুদক্ষ কর্মবীর হিসেবে গড়ে তুলতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা, আব্দুস ছালাম আরবি প্রভাষক রায়েন্দা দারুল হেদায়েত নেসারুল উলুম ফাজিল মাদ্রাসা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন বিভাগের ছাত্ররা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুল হাসান শাহেদী অত্র মাদ্রাসার মুহতারাম।