নিজস্ব সংবাদদাতা
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর মায়ের হাতে আজ নগদ অর্থ ও একটি মোবাইল ফোন তুলে দেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিসকুর মায়ের জন্য একটি চাকরির ব্যবস্থা করা হয়।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিমন্ত্রী কিসকুর পরিবারকে সহায়তার আশ্বাস দেন এবং তরুণ ক্রীড়াবিদদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।