রুবেল মল্লিক
খাজা খানজাহান আলীর পূণ্যভূমি বাগেরহাট জেলা। বাগেরহাট জেলা পরিষদ ১২ অক্টোবর ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা পরিষদ আইন ২০০০-এর অধীনে প্রশাসক নিয়োগ এবং ২৮ ডিসেম্বর ২০১৬-তে নির্বাচনের মাধ্যমে এর বর্তমান কাঠামো গঠিত হয়েছে। এটি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি প্রতিষ্ঠান যা প্রশাসনিক কর্মকাণ্ড ও স্থানীয় উন্নয়ন পরিচালনা করে।
ফ্যাসিষ্ট সরকার পালিয়ে যাওয়ার পরে এই জেলা পরিষদের কার্যক্রম ব্যাহত হয়। বাগেরহাট জেলার ৯টি উপজেলা ৩টি পৌরসভা নিয়ে জেলা পরিষদের কাঠামো এমতাবস্থায় আগামী নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহবায়ক পরিচ্ছন্ন রাজনীতিবীদ জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর উপর আস্থা রাখতে চায় বাগেরহাটবাসী।