মোড়েলগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান রাস্টনায়ক তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালে খান
শনিবার একুশে মার্চ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের মেলবন্ধন। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান রাষ্ট্র নায়ক তারেক রহমান এদেশের সাধারণ জনগণ শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নির্বাসিত জীবন পার করে দেশে ফিরে মাত্র ৬৮ দিনের মধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।
বিএনপি সরকার গঠনের পরে এবার অন্যরকম ঈদ আনন্দ নেতাকর্মীদের। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। প্রানপ্রিয় মোরেলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণও ছাত্রদলের সহযোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ-ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, দেশনায়ক বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের যেকোনো নির্দেশনা আমরা মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে পালন করবো ইনশাল্লাহ। পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন