জাকারিয়া হোসাইন,শরণখোলা (বাগেরহাট) প্রতিদিনঃ
গত কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য উত্তরণ এনজিও এর সহযোগিতায় বসতঘর পেলেন শরণখোলা উপজেলা ৪নং ইউনিয়নের ১নং সোনাতলা ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু বীর মুক্তিযোদ্ধা জনাব, আব্দুল জব্বার হাওলাদার এর স্ত্রী পিয়ারা বেগম।
জানা যায় কিছুদিন আগে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার তালিকাভুক্তি করা হয়।ইউনিয়নে ৩১৮ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির নামের তালিকা করা হয়। সেখান থেকে দাতা সংস্থা ১৭০ জনকে বসতঘর মেরামতের জন্য মেরামত সামগ্রী প্রদান করবেন। ইতিমধ্য গত ২৬ জুন ২০২৪ তারিখে ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতঘরের সামগ্রী দেওয়া হয়েছে।
তার মধ্য থেকে অনেকের ঘর সম্পন্ন করা হয়েছে তাদের মধ্যে পেয়ারা বেগম একজন।