মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক দিনের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তামাক নামক ভয়াবহ পদার্থ মানব দেহের হৃৎপিণ্ড,লিভার ও ফুসফুসকে আক্রান্ত করছে প্রতিনিয়ত।ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার,ও মুখগহ্বরের ক্যান্সার এর ঝুঁকি বহুগুণ বাড়ায়।তামাক শরীরের জন্য ক্ষতিকর পদার্থ এই বিষয়টি জেনেও কোটি কোটি মানুষ নিজ অর্থ ব্যয় করে নিজের মৃত্যু ডেকে আনছে প্রতিদিন।থামছে না ধূমপান,এই বিপদ থেকে মানুষকে রক্ষা করতে,তামাক ব্যবহারে নিয়ন্ত্রণ জরুরী সে লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব প্রিয় গোপাল বিশ্বাস,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জনাব ধনঞ্জয় মন্ডল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনা আব্দুল্লাহ-আল ফয়সাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,সাংবাদিকবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট,পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার- প্রচারণা,তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ সহ তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং এই সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে সচেতন হওয়ার বিষয়টি প্রশিক্ষণে তুলে ধরেন ।