জাকারিয়া হোসাইন
শরণখোলা উপজেলা, (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালীর মৃত্যু নুরুল ইসলাম হালদারের পুত্র সিদ্দিক হাওলাদার (৪৪) নামে এক ব্যক্তির ২ নং খোন্তাকাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব, মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিনের মাছের ঘের থেকে লাশ উদ্ধার।
জানা যায় দিনমজুর মোঃ সিদ্দিক হাওলাদার গত ৩০/০৯/২০২৪ ইংরেজি তারিখ বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তাহার পরিবার আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শরণখোলা থানায় জিডি করেন।
আজ ০৯/১০/২০১৪ ইংরেজি তারিখ রোজ বুধবার বিভিন্ন তথ্যসূত্রে শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব, কামরুল ইসলামের নির্দেশ মোতাবেক মাছের ঘের থেকে লাশ উদ্ধার করে।
উদ্ধার কারীর সদস্য মোঃ আনোয়ার শরীফের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়। ঘেরের পানির গভীরে সাতটি খুঁটির সাথে শরীরের বিভিন্ন অংশ বাঁধা ছিল।