জাকারিয়া হোসাইন,
শরণখোলা উপজেলা, বাগেরহাট:
শরণখোলা উপজেলা, ৪নং সাউথ খালী ইউনিয়নের শরণখোলা ব্রিজ স্কুলের ২ জানুয়ারি,-২০২৬ অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্কুল কমিটির সভাপতি মোঃ জাকারিয়া হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ চানমিয়া হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনিছুর রহমান, সহ-সভাপতি স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা ব্রিজ স্কুল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
মোসাঃ কাজল রেখা, প্রধান শিক্ষিকা সোনাতলা ব্রিজ স্কুল সহ সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ। অষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুজ্জামান বাচ্চু সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা, বাগেরহাট ও শরণখোলা ব্রিজ স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে অনুষ্ঠান শেষ করেন।