এস.এম.জাকির
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এবিএম মহিউদ্দিন বাশারের স্ত্রী, চন্দনাইশ পৌরসভার দুল্লর্ভ পাড়ার বিশিষ্ট সমাজ সেবক নাছমিন আকতার (৬৮) গত ১৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নগরীর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...........রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।