মোঃ হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
২৪ জুন সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ, সাতক্ষীরা এর ব্যানারে দীপ্ত টেলিভিশন ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় অভিযুক্ত করে চার্জশীট দেওয়ার প্রতিবাদে এবং রঘুনাথ খাঁকে মিথ্যা মামলা থেকে অব্যহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভি ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারনষ সম্পাদক নিত্যানন্দ আমিন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাড. অসীম কুমার মন্ডল, জাসদ নেতা প্রফেসার ইদ্রিস আলী, বাসদ নেতা অ্যাড খগেন্দ্র নাথ ঘোষ, সিপিবি’র জেলা কমিটির সম্পাদক আবুল হোসেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বণ ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য কুমার মল্লিক প্রমুখ।