এস.এম.জাকির,
চন্দনাইশ,(চট্টগ্রাম)
৭দফাকে ঐক্য পরিষদ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মুক্তির সনদ হিসেবে মনে করে। তাই অবিলম্বে সকল কালাকানুন বাতিল করে ১৯৭২ এর সংবিধান পুনঃ প্রবর্তন করতে হবে বলে মত প্রকাশ করেন প্রধান অতিথি, চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী।
গত ১৭ মে, শুক্রবার, বেলা ৪ টায় চন্দনাইশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের যৌথ বিশেষ বর্ধিত সভা উপজেলা সভাপতি অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী মানিকের সভাপতিত্বে হাজারী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সহ সভাপতি ও চন্দনাইশ উপজেলা ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মাস্টার বিষ্ণুযশা চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজনৈতিক বিষয়ক সম্পাদক উৎপল রক্ষিত,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বলরাম চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো, চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রুপম দেব, দক্ষিণ জেলা ঐক্য পরিষদ নেতা মাস্টার গোপাল ঘোষ, সুনীল দে, অ্যাডভোকেট সুমন সরকার, প্রবীণ দাশ সুমন, গৌতম দাশ, দেবাশীষ দাশ নয়ন, কৃষ্ণ চক্রবর্ত্তী, রুপন সুশীল, রুপক ঘোষ, সত্যপদ তালুকদার বাবলা, আশিষ চন্দ্র দে, ডাঃ বাবলা দত্ত, প্রিয়ব্রত গোস্বামী তনু, কাজল মিত্র, অশোক সুশীল, বিল্লাস
বড়ুয়া, ভবতোষ শীল, পলাশ নাথ, শিমুল পাল, প্রদীপ চক্রবর্ত্তী, জুয়েল বড়ুয়া, রতন শীল, রুবেল চক্রবর্ত্তী প্রমূখ। পরে প্রবীণ দাশ সুমনকে আহ্বায়ক ও নীতু বড়ুয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট চন্দনাইশ উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।