সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার। চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ রোগীদের তরকারি নিজেই খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত গোয়ালন্দে পদ্মার ক্যানালে বাঁশের সাঁকো ভেঙে হাজারো মানুষের চরম দুর্ভোগ চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ শরণখোলায় হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। খুলনায় মা ও গৃহিণীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার।

মোঃ শফিকুল ইসলাম

গোয়ালন্দ রাজবাড়ী (প্রতিনিধি)

চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারী জীবিত উদ্ধার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া মোসা. লাইজু (৩৯) নামের নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। শনিবার (২৫ জুলাই) রাতে নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, পদ্মা নদীতে কচুরিপানার সঙ্গে ভেসে আসা এক নারীকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা নদী থেকে তাকে উদ্ধার করে নিজ হেফাজতে রাখেন। উদ্ধারের সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। উদ্ধার হওয়া নারীর কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা যায়, তার নাম মোসা. লাইজু। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকার বাসিন্দা এবং মো. ফোরকান মিয়ার স্ত্রী। তার মায়ের নাম মোসা. মোর্শেদা বেগম। feryy-laf চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নারী নিখোঁজ এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী বিআইডব্লিউটিসির ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফেরি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ পেছনের অংশ থেকে ওই নারী নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখে ফেরির যাত্রীরা চিৎকার শুরু করলে মাস্টার তাৎক্ষণিকভাবে ফেরিটি থামিয়ে ঘুরিয়ে নেন। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে পদ্মার তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। কোতোয়ালি নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন জানান, ওই নারীকে জীবিত উদ্ধারের খবর তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। সাজিয়ে গুছিয়ে আমার একটি সংবাদ তৈরি করে দেন। মানুষ যাহাতে না বুঝতে পারে আমি অন্য লিখা কে কপি করেছি। সাথে অটোকার্ড তৈরি করে দিবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *