শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

আশাশুনিতে দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা সভা

 

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ

১২ জুন বুধবার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করার লক্ষ্য উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত কুল্যা কমিউনিটি ক্লিনিকে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায়, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে পরিসেবা সংযোগের জন্য কমিউনিটি ক্লিনিকের জন্য কমিউনিটি সার্পোট গ্রুপ এর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুল্যা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোঃ আছির উদ্দিন সাহাবি, কমিউনিটি ক্লিনিকের এফ.ডাব্লিউ এ তাহমিনা খাতুন, অত্র কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি অমিত সরকার।

 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সূচনা প্রোগ্রামের প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, সভাটি পরিচালনা করেন সূচনা প্রোগ্রাম অফিসার ট্রেনিং শিউলী সরকার,

 

উপস্থিত কমিউনিটি সদস্যরা বলেন, যে কমিউনিটি ক্লিনিকের সব ধরনের সেবা যেন এই সমাজের সকল মানুষ পেতে পারে তার ব্যবস্থা করবেন, উপস্থিত কমিউনিটি সদস্যরা আরও বলেন, যে এই কমিউনিটির সব ধর্ম ও বর্ণের মানুষ যেন তাদের ন্যার্য সেবা থেকে বঞ্চিত না হয়। সেই দিকে লক্ষ্য রাখবেন এবং গ্রাম পর্যায় নারী ও কিশোরিদের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় এ আরও বেশি বেশি সচেতনতা গড়ে তুলবেন। উপস্থিত কমিউনিটি সদস্যরা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান যে, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা সাধারণ মানুষের সাথে কমিউনিটি ক্লিনিকের যোগসূুত্র তৈরি করার মহান কাজে নিযুক্ত। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সূচনা প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার অজয় কুমার রায় ও কমিউনিটি মবিলাইজার তানজিলা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *