শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাটাখালী-অন্তর মোড় সড়কে মরণফাঁদ: পাশ ভেঙে গভীর গর্ত, প্রাণ নিয়ে খেলা। চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার।

জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি:

জুলাই ও ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান ইয়াদ।

বক্তব্যের শুরুতেই জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান ইয়াদ

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বাগেরহাট জেলা ও মোরেলগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *