মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কাটাখালী-অন্তর মোড় সড়কে মরণফাঁদ: পাশ ভেঙে গভীর গর্ত, প্রাণ নিয়ে খেলা। চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার। চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ রোগীদের তরকারি নিজেই খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত গোয়ালন্দে পদ্মার ক্যানালে বাঁশের সাঁকো ভেঙে হাজারো মানুষের চরম দুর্ভোগ চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

 

এস.এম.জাকির,
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বিভাগের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নগদ অর্থ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে প্রকল্পের আওতায় উপজেলার বৈলতলী, বরমা, সাতবাড়িয়া ও বরকল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৫৮০ পরিবারের মাঝে নগদ অর্থ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ৭৫০ পরিবারে ত্রাণ সামগ্রী সহায়তা দেয়া হয় ।

প্রকল্পের আওতায় ৫৮০ পরিবারের প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে শর্তহীন নগদ সহায়তা এবং একটি করে স্বাস্থ্য সুরক্ষা (হাইজিন) কিট প্রদান করা হয়। কিটে ছিল ২০ লিটারের ঢাকনাসহ একটি বালতি, ১.৫ লিটারের একটি প্লাস্টিকের মগ, এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, একটি নেইল কাটার, দুটি ১৫০ গ্রাম ওজনের গোসলের সাবান, দুটি ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ৫ লিটারের একটি বোতলজাত খাবার পানি এবং ১০টি ওআরএস। এছাড়াও ৭০০ পরিবারের প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল. ১ কেজি লবণ, ৫ লিটার পানি, ২ পেকেট বিস্কুট ।

প্রকল্পটি ইউকে এইড, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড (JOA) এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়ন করছে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল। কারিগরি সহায়তা দিচ্ছে স্টার্ট ফান্ড বাংলাদেশ।

কারিতাস বাংলাদেশে চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা যথাক্রমে জারুল্লাহ, মীর মহিউদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে ফজলুল হক, খোরশেদ আলম প্রমুখ ।

কারিতাস বাংলাদেশের মতো এত নগদ টাকা আর কেউ দেয়নি’— চন্দনাইশে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কারিতাস বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে উপজেলার বৈলতলী, বরমা, সাতবাড়ীয়া ও বরকল ইউনিয়নের মোট ১ হাজার ২৮০টি পরিবারের মাঝে নগদ অর্থ, হাইজিন কিট ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে সাতবাড়ীয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার বাসিন্দা মমতাজ মিয়া বলেন, “কারিতাস বাংলাদেশের মতো এত নগদ টাকা, ওয়াশ কিট আর ত্রাণ সামগ্রী আর কেউ দেয়নি। আমি সত্যিই অনেক খুশি।”

কর্মসূচির আওতায় ৫৮০টি পরিবারকে ৮ হাজার টাকা করে শর্তহীন নগদ সহায়তা এবং একটি করে হাইজিন কিট দেওয়া হয়। কিটে ছিল বালতি, মগ, স্যানিটারি ন্যাপকিন, নেইল কাটার, সাবান, ডিটারজেন্ট, বিশুদ্ধ পানি ও ওআরএস।

এছাড়া আরও ৭০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, লবণ, বিশুদ্ধ পানি ও বিস্কুটসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

কারিতাস বাংলাদেশের চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। এছাড়া বিএনপি নেতা জারুল্লাহ, মীর মহিউদ্দিন এবং ইউপি সদস্য ফজলুল হক, খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কারিতাস বাংলাদেশ জানায়, ইউকে এইড, সিডা, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশনের অর্থায়নে, স্টার্ট ফান্ড বাংলাদেশের কারিগরি সহায়তায় এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *