রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ রোগীদের তরকারি নিজেই খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত গোয়ালন্দে পদ্মার ক্যানালে বাঁশের সাঁকো ভেঙে হাজারো মানুষের চরম দুর্ভোগ চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ শরণখোলায় হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। খুলনায় মা ও গৃহিণীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার।

রোগীদের তরকারি নিজেই খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা হাসপাতালে ১০০ শয্যা ও ডায়ালাইসিস ইউনিটের ঘোষণা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

সরকারি প্রটোকল ও আনুষ্ঠানিকতার গন্ডি পেরিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগের নজির স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করতে তিনি নিজেই রান্না করা তরকারি মুখে তুলে স্বাদ পরীক্ষা করেন। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন সরাসরি উদ্যোগ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রথমে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি ল্যাবসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন তিনি। কেবল কর্মকর্তাদের বক্তব্যে সন্তুষ্ট না থেকে নিজেই তরকারি খেয়ে খাবারের স্বাদ ও গুণগত মান যাচাই করেন। পরে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য পরিবেশিত খাবার অবশ্যই পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন হতে হবে। খাবারের মান নিয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলার স্বাস্থ্যসেবা উন্নয়নে একাধিক গুরুত্বপ‚র্ণ ঘোষণা দেন। তিনি বলেন, উপক‚লীয় এই দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে ১০ শয্যার একটি আধুনিক ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে।
মন্ত্রী বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দেশের বিভিন্ন হাসপাতালে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। কোথায় কী সমস্যা রয়েছে, তা সরাসরি দেখে দ্রæত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শরণখোলা একটি দ‚রবর্তী ও দুর্যোগপ্রবণ উপক‚লীয় এলাকা। এখানকার মানুষকে চিকিৎসার জন্য জেলা সদরে ছুটে যেতে হয়। তাই এই হাসপাতালের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।”
তিনি আরও জানান, খুব শিগগিরই দেশে নতুন চিকিৎসক নিয়োগের পাশাপাশি প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে পর্যায়ক্রমে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের চিকিৎসাসেবার ক্ষেত্রে কোনো ধরনের দায়িত্বহীনতা বা অবহেলা সহ্য করা হবে না। রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় চিকিৎসক, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
শরণখোলা হাসপাতাল সম্প্রসারণ, নতুন ডায়ালাইসিস ইউনিট স্থাপনের ঘোষণা এবং রোগীদের খাবারের মান নিজে পরীক্ষা করার মতো ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনাগুলো দ্রæত বাস্তবায়িত হলে উপক‚লীয় এই অঞ্চলের কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ, মানসম্মত ও কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *