বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

রাজধানীর মহাখালী এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

 

নার্গিস রুবি :

রাজধানীর মহাখালীর আরজত পাড়া এলাকায় নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ১টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনের নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সোমবার (২৫ মার্চ ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার ।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে এটি রাজউকের একটি চলমান কার্যক্রম । সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ আওতাধীন মহাখালী আরজত পাড়া এলাকায় নকশা ব্যত্যয়কৃত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত ১টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ ৩০ মাসের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয় ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, আজকের মোবাইল কোর্ট ১টি ভবন উচ্ছেদ করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করে রাজউককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ৪/১ অথরাইজড অফিসার প্রকৌশলী ইমরুল হাসান ইমারত পরিদর্শক প্রশান্ত সাহা সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *