বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলায় গাঁজার গাছ, ৮ মাসে মাদক মামলায় মোট ৮৩৫ জন আটক ও হারানো মোবাইল ফোন উদ্ধার বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ বুধবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ৮ মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বেশকিছু উল্লেখ্যযোগ্য কর্মকান্ড পরিচালনা করা হয়। মাদক মামলায় ৮৩৫ জনকে আটক করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৪শ গ্রাম শুকনো গাঁজা ও বিভিন্ন উচ্চতার ১৭৭টি মাদকদ্রব্য ভাং গাছের শিকড় সহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলার লধাবাড়ী গ্রামের শশি মোহন রায়ের ছেলে মধু রাম (৫৫) কে আটক করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ৫১টি হারানো মোবাইল সহ সাধারণ ডায়েরী মুলে ঠাকুরগাঁও জেলায় ৮ মাসে মোট ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ গত ৮ মাসে ৩ হাজার ৪১৪টি আটকি পরোয়ানা নিস্পত্তি করে, সড়ক পরিবহন আইনে ৫ হাজার ১৫২টি মামলায় মোট ১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। ২৩৩টি মোবাইল ফোন উদ্ধার, ১৬০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ৭৭৮টি মাদক মামলা, মাদক মামলায় মোট ৮৩৫জন আটক, ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৩৯৯ পিস ফেনসিডিল, ১ হাজার ২৫০ এমএল তরল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাঁজা, ১৮৯ টি গাঁজার গাছ, ৭৩ দশমিক ৩২ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ট্রাইপটিন, ৪৭৪ লিটার চোলাইমদ, ১শ লিটার জাওয়া, ৩৩ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার ডিনেচার্জ স্পিরিট, ৪০৫ এ্যাম্পল ব্রপেন, ২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০ টি নিউরোবিওন ইনজেকশন ও ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাশন ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান, পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *