রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি রাজধানীর মিরপুর-১১ তে নিয়মবহির্ভূতভাবে ৬ তলা ভবন নির্মাণ, রাজউকের রহস্যজনক নিরবতা ….. ……….  একটি শোক সংবাদঃ.,..,………….  জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা বাসিকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববাসীসহ ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখ । এক শুভেচ্ছা মোঃ মজিবর রহমান শেখ বলেন, ঈদ-উল-ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণি-পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালোবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র। এ সময় মোঃ মজিবর রহমান শেখ আরও বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন। ঈদ মোবারক। পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *