বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা ।

মোঃ মজিবর রহমান শেখ

, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

,“ভূমি সেবা হচ্ছে ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয অংশীজনের ভূমিকা বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি গত ২৮ এপ্রিল রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা স্যাটেলমেন্ট অফিস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও
সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সহকারী সেটেলমেন্ট অফিসার মো: তালেব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (গ্রেড-১) মহাপরিচালক আনিস মাহমুদ, বিশেষ অতিথি দিনাজপুর জোন জোনাল সেটেলমেন্ট অফিসার মো: শামছুল আজম, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দকে ঠাকুরগাঁও সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অফিস চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন এলাকার সেবাগ্রহীতা ভূমি মালিকদের সাথে সেবার মান ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *