শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে

দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে সাতক্ষীরায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৫ মে ২০২৪ তারিখ রবিবার বিকাল ৪.৩০ টায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে সাতক্ষীরা শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি রায়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সহ সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সহ সমন্বয়ক মোঃ ফরিদ, আব্দুল আলীম, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম, সাইফুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,

এছাড়াও সাতক্ষীরা জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়ে দেন। এবং সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে না যায় সেদিকেও খেয়াল রাখতে বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *