শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১৬ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জেলার আয়োজনে অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: হামিদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা

 

কৃষি অফিসার কৃষ্ণ রায়, সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইফতেখার আহমেদ সজীব, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন, এডিডি (ক্রপ) মো: আলমগীর কবির, এডিডি (পিপি) মো: আলাউদ্দিন শেখ, এডিডি (হর্টিকালচার) মো: জাহাঙ্গীর আলম, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান, মাশরুম উদ্যোক্তা মাহবুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

 

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাশরুম উদ্যোক্তা ও ২শতাধিক কৃষক-কিষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হৃাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।

বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রুপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *