শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান

মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেহ খান।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকা আবু সালেহ খান সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কারণে তিনি কর্মীদের আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, তরুণ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে সভাপতি পদে আবু সালেহ খানের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা ছাত্রদলের অনেক নেতাকর্মী মনে করছেন, নতুন নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন তিনি।

এদিকে সম্ভাব্য কমিটি গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভাপতি পদে আবু সালেহ খানের নাম ঘিরে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *