শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ,(চট্টগ্রাম)
উপজেলার দোহাজারী সদর এলাকায় জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় শিশু ও মহিলাসহ ৫ জন আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
গতকাল ১৮ মে দুপুরে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে দোহাজারী সদর এলাকায় প্রতিপক্ষের হামলায় আনু মিয়ার স্ত্রী ছেনোয়ারা বেগম (৪৮), ছেলে আবু নোমান (২০), ইরফান উদ্দীন (১৬), মো. লোকমানের ছেলে মো. সাকিব (১৪) আহত হয়।
আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অপর এক ঘটনায় জোয়ারা এলাকায় প্রতিপক্ষের হামলায় লিটন বড়–য়ার ছেলে সুজয় বড়–য়া (২৬) আহত হয়। আহত সুজনকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।