শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

শরণখোলায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নি‌য়ে ব‌্যাপক অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ

 

মোঃ শাহীন হাওলাদার

 

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ সংলগ্ন শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসায় নিয়মনীতির তোয়াক্কা না করে ম্যানেজিং কমিটি গঠনের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে ষষ্ঠ শ্রেণি পডুয়া মোসাঃ রাহিমা আক্তার এর বাবা মোঃ আল-আমিন হাওলাদার জানান নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার তারিখ ২৫, ২৮ ও ২৯ এপ্রিল সুপারের কার্যালয়ে নির্ধারিত করা হয়।

কিন্তু ওই তারিখে সুপারের কাছে মনোনয়ন পত্র চাইলে তিনি তাকে দিতে অপারগতা প্রকাশ করেন। অন্য দিকে বিধি অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধানঞ্জয় মন্ডল(ভারপ্রাপ্ত) এর স্বাক্ষরিত চিঠি ইস্যু ও নোটিশ বোর্ডে টানানো হলেও একটি প্রভাবশালী মহলের ইন্দনে প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিতরণ, জমা, বাছাই ও প্রত্যাহার করার কথা থাকলেও বিধি ভঙ্গ করে সুপারের কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে গত ৩০ এপ্রিল শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এস,এম,তারেক সুলতান ও মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল(ভারপ্রাপ্ত) বরাবর একটি অভিযোগ দায়ের করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

পরে ৬ মে ২০২৪ বিজ্ঞ সহকারী জজ শরণখোলা বাগেরহাট এর আদালতে প্রতিকার চেয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করি। মামলা নং দেওয়ানী ৪৭/২০২৪। অভিযোগে তিনি আরও জানান চুড়ান্ত ভোটার তালিকায় একই অভিভাবক একাধিক বার ভোটার।

অনেক ছাত্রী আছে যারা আদৌ অত্র মাদ্রাসায় পড়াশুনা করে না তাদের অভিভাবকদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া চলমান কমিটির সভাপতি মোঃ ডালিম তালুকদারের মেয়ে মোসাঃ আয়শা আক্তার আরকেডিএস বালিকা বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে অধ্যায়নরত থাকলেও সুকৌশলে অত্র মাদ্রাসায় ভর্তি দেখিয়ে তার স্ত্রী এমিলি বেগমকে ভোটার করে সংরক্ষিত মহিলা অভিভাবক পদে নির্বাচিত করেছেন।

অন্য দিকে নির্বাচনের তারিখ ১৩ মে নির্ধারন করা হলেও প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করে গত ১৬ মে কাম্য সংখ্যক প্রার্থী দেখিয়ে আদলতে মামলা চলমান থাকলেও নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

এ ব্যাপারে শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার সাখাওয়াত হোসেন বলেন, বিধি অনুযায়ী প্রিজাইডিং অফিসারের কাছে মনোনয়ন পত্র বিতরণ ও জমা দেওয়ার বিধান থাকলে আমার কার্যালয়ে রাখাটা ভুল হয়েছে। এছাড়া ফরম বিতরনের সময় আমি অসুস্থ থাকায় সহকারী সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি কেন অভিভাবককে ফরম দেননি তা তিনি জানেন না।

এ ব্যাপারে শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসার চলমান ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ডালিম তালুকদার বলেন, বিধিগত ভাবে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। এখানে গোপনীয় বলতে কিছু নাই।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল(ভারপ্রাপ্ত) জানান, নির্বাচনী বিধি অনুযায়ী সকল কার্য সম্পন্ন করা হয়েছে। তবে ভোটার তালিকায় কোনো সমস্যা থাকলেও সেটি আমাকে জানানো হয়নি। আদালতে মামলা দায়ের করলেও আমরা কোনো নিষেধাজ্ঞা পাইনি যে কারণে কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *