শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

সাতক্ষীরার আশাশুনিতে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 

১৯ মে ২০২৪ তারিখ রবিবার সকাল ৯.৩০ টায় আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আশাশুনি সরকারি খাদ্য গুদামে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর। উদ্বোধন কালে তিনি বলেন, উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন।

 

এ বছর আশাশুনি কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আর্দ্রতা পরিমাপক যন্ত্র রয়েছে। তারা মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন।

 

খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে আশাশুনিতে সিদ্ধ চাল কেজি প্রতি ৪৫ টাকা দরে ১৫৪ মেট্রিক টন, আতপ চাল কেজি প্রতি ৪৪ টাকা দরে ৬৯ মেট্রিক টন এবং ধান কেজি প্রতি ৩২ টাকা দরে ৮৭৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। উদ্বোধন কালে আশাশুনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, আশাশুনি উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ভক্ত, বড়দল খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মেসার্স মা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আসাদুল্লাহ, মেসার্স রেবেকা রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আকবর আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *