শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখেলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার সর্ব দক্ষিণ উপজেলা শরণখোলা ৪নং সাউথখালী ইউনিয়ন অধীনে ১নং সোনাতলা ওয়ার্ড মডেল বাজারের বাসিন্দা মোঃ নুর ইসলাম, আসাদুল হাওলাদার, মোসাঃ মহিমা বেগম, আবু হানিফ, মোঃ আল আমিন সরদার ও মোঃ বাদল মাতুব্বর সহ শত শত পরিবারের ঘর চাপা পড়া, পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়া সহ হাজারো গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত সোনাতলা বাসী।
এমনকি পানি উন্নয়ন বোর্ড ৩৫/১ পোল্ডারের হাজার হাজার গাছ পালা ভেঙে পরিবেশের ভারসাম্য হারায়ে দুর্ভোগের শিকার এলাকাবাসী। বর্তমানে এলাকায় খাদ্য ও পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। আন নুর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ বন্যার্তদের পাশে আছে। এমনকি ইতিমধ্য তাহারা খাদ্য সামগ্রী চাল,ডাল,আলু,লবণ ও তেল ইত্যাদি বন্যার্তদের মাঝে বিতরণ করছেন সংগঠনটি। জরুরী ভিত্তিতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।