মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান ডায়াগনস্টিক সেন্টারসহ ৪-ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

এম.এইচ. শাহীন হাওলাদার, (শরণখোলা প্রতিনিধি)

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ডায়াগনস্টিক সেন্টার সহ চার ব্যবসা

প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা জরিমানা করেছেন।

২২ শে জানুয়ারি দুপুরে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টির দোকানে বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, একই অপরাধে আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারকে ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় তার সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, ৩ নং রায়ন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,অফিস স্টাফ,সেনেটারী কর্মকর্তা,পুলিশের একটি টিম,আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।

এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন,বিভিন্ন অনিয়মেের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীরা ভবিষ্যতে এধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *