বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক শিশুসহ নিহত-২, আহত-১

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

 

২০ জুন ২০২৪ তারিখ বৃহস্পতিবার দুপুর দুইটার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরার গাগড়ামারী নামক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু এবং আহত একজন।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরের দিকে খুলনা জেলার কয়রা উপজেলা থেকে কয়েকজন যাত্রী ট্রলার যোগে নদী পার হয়ে শ্যামনগর উপজেলার গাবুরার দিকে আসছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তারা একটি মৎস্য ঘেরের ছোট একটি পাহারা ঘরে আশ্রয় নেন। এসময় হঠাৎ বজ্রপাতে এক শিশুসহ দুই জন নিহত হয়। এসময় আহত হন আরো একজন।

 

নিহতরা হলো, পাশ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৪৫) ও একই উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মোসাদ্দেক আলী।

 

ওসি আরো জানান, নিহতদের মরদেহ তাদের স্বজনরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছেন।

 

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *