বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছোবল দেওয়া জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যান এক কৃষক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

সোমবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ধানখেতে এ ঘটনা ঘটে।

 

সাপের ছোবলে আক্রান্ত ব্যক্তি মো. মিলন আলী একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

কৃষক মিলন আলী জানান, তিনি পদ্মা নদীর ধারে জমিতে ধান কাটার পর খেতে থাকা তার পরনের শার্ট আনতে যান। এ সময় শার্টটি তুলতেই এর নিচে থাকা একটি সাপ তার পায়ে ছোবল দেয়। তিনি চিৎকার করলে স্থানীয় কৃষকেরা তার পায়ে শক্ত করে তিনটি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেওয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেওয়া সহজ হয়েছে।

 

বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এ ছাড়া ছোবল দেওয়া সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *