শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রায়হান ইসলাম (১৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সম্প্রতি গত ৮ জুলাই সোমবার দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা সংলগ্ন ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ রায়হান ইসলাম মুজিবনগর গ্রামের শহিদের ছেলে ও স্কলার্স কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নিখোঁজ শিক্ষার্থীর বড় বোন রুমি আক্তার জানান, সম্প্রতি গত ৮ জুলাই সোমবার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করেন। আমি ভেবেছি সে কাজে ব্যস্ত আছে। কিন্তু নদীতে গোসলে নেমেছিলো এ কথা কেউ জানায়নি। ৯ জুলাই মঙ্গলবার সকালে জানতে পারি আমার ভাই গত ৮ জুলাই সোমবার দুপুরে তার ৫ জন বন্ধুর সাথে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। এখনো ভাইকে খুঁজে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী এক কিশোর সিফাত বলেন, গতকাল নদীতে ওরা (নিখোঁজ শিক্ষার্থী) ৫-৬ জন নেমেছিলো। যখন সে হাবুডুবু খাচ্ছিলো তখন স্বাভাবিক ভাবে মনে করেছিলাম গোসল করছে। পরে সে আর উঠেনি। আমি এখানে মেহমান বেড়াতে এসেছি ওদের বাড়িও চিনি না। তবে আমি তার সঙ্গে গোসলে নামা ছেলেদের বলেছিলাম যেন তার বাড়িতে জানায়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, আমাদেরকে অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছি মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ডুবরি ছাড়া উদ্ধার কাজ পরিচালনা সম্ভব নয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *