বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষভে কমলো পরিক্ষার ফি

মোঃ মামুন খান,বরিশাল প্রতিনিধি- স্নাতক (অনার্স) ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার অতিরিক্ত ফি কমাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের দাবির প্রেক্ষিতে এক হাজার টাকা করে পরীক্ষা ফি কমানো হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) বেলা ১২টা থেকে ঘণ্টাখানেক নতুনবাজার-নথুল্লাবাদ সড়কটি অবরোধ করে তারা। এর আগে গত বৃহস্পতিবার একইভাবে অবরোধ শেষে দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আজ বেলা ৩টার দিকে কলেজ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি সমাধান হয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা। এসময় ধার্যকৃত অতিরিক্ত ফি কমাতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এসময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনিক ভবনে জড়ো হয়ে অধ্যক্ষের কক্ষের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বৃষ্টি কিছুটা কমে আসলে ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীদের একটি অংশ।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমাদের ডিপার্টমেন্ট ভেদে সাড়ে ৪ হাজার থেকে শুরু করে ৬ হাজার টাকা পর্যন্ত পরীক্ষা ফি ধার্য করা হয়েছিল। আমরা অতিরিক্ত ফি প্রত্যাহারে যৌক্তিক আন্দোলন করলে সবাইকে ১ হাজার টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা ফি প্রদানে আর কোনো সমস্যা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *