বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় কতিপয় দালাল সাংবাদিকদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

 

সাবেক শেখ হাসিনা স্বৈরশাসকদের এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রকারী বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শুক্কুর সহ কতিপয় দালাল সাংবাদিকদের চাঁদাবাজি,সুন্দরবনের অভায়আশ্রমে চর দখল,ভাষানী কিন্ডারগার্টেন এর জমি দখল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে উস্কানি দেয়ায় তাদের বিচার ও শাস্তি দাবী করে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষানী কিন্ডারগার্টেনের ২শতাধিক ছাত্র-ছাত্রী, মেরিট একাডেমির শতাধিক ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্য বিরোধী আন্দেলন শরণখোলা উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে কতিপয় সাংবাদিক সুন্দরবনের অভয়াশ্রমে বনবিভাগের যোগসাজোসে জেলেদের মাধ্যমে বিভিন্ন চর অবৈধ ভাবে দখল করে মাছ ধরে আসছে। এছাড়া অন্যের জমি নিজেদের নামে বায়না করে তা বিক্রি করা, প্রভাব খাটিয়ে বলেশ্বর নদীর তীরবর্তী উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত রিভারভিউ পার্কে ইজারা ছাড়া সরকারকে কোনো অর্থ না দিয়ে নিজেদের ইচ্ছামত টাকা আদায় করা। এছাড়া রায়েন্দা বাজারস্থ শহিদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সামছুল আলম তালুকদারের প্রতিষ্ঠিত ভাষানী কিন্ডারগার্টেনের ভবনের অংশ জোর করে ভেঙে রাতের অন্ধকারে দখল করা। এ সকল অনিয়মের অভিযোগ তুলে ওই চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে শরণখোলার সর্বস্তরের জনগন বিচার ও শাস্তি দাবি করেন।এ সময় দাবির সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ফজলুল হক তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর,মোঃ ফারুক আহমেদ বিএসসি,যুগ্ম আহবায়ক নাজমুল হাসান শিমুল গাজি,আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু, সাবেক যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, সাবেক প্রচার সম্পাদক কাওসার আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মুসা সাঈফী, বৈষম্য বিরোধী আন্দোলনের শরণখোলা শাখার সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাংবাদিক শাহীন হাওলাদার ও শামীম হাসান সুজন। উক্ত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ওই সকল দখলদার, চাদাবাজ,সাংবাদিকদের শাস্তি ও বিচার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *