মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ প্রতিনিধি
১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত জাকারিয়াকে আর্থিক সহযোগিতা করার জন্য ছুটে আসেন সদর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ দেলোয়ার মুন্সি, সদর ইউনিয়নের তাঁতি দলের সেক্রেটারি আরিফ শেখ, দপ্তর সম্পাদক শাকিল মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দৈনিক নাগরিক সংবাদ পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি এস কে শফিকুল ইসলাম,যুবদল কর্মী রুবেল গাজী, সালাউদ্দীন, সিয়াম নাজমুল,সিফাত,সাগর মোল্লা, সাব্বির,রাব্বি,রবিউল, কামরুলসহ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা।
এ সময় সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম বলেন, অসহায় জাকারিয়ার পরিবারের পাশে বাংলাদেশ জাতীয় দল বিএনপি মোরেলগন্জ উপজেলার সকল নেতৃবৃন্দ এবং দেশবিদেশ থেকে তাদের সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যার ফলে জাকারিয়ার চিকিৎসা চলছে এখনও অনেক টাকার প্রয়োজন যা আমাদের সকলকে মিলে সংগ্রহ করতে হবে অসহায় জাকারিয়ার চিকিৎসার জন্য। তাই যারা জাকারিয়া কে সাহায্য করছেন তাদের ধন্যবাদ যানান তিনি।