মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
আলামিন হাওলাদার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, খেতেরপাড়া, লৌহজং – স্থানীয় এনজিও কর্মী ও গ্রাম্য চিকিৎসক মোঃ মিঠু হাসানের বাড়ীর পাশে রহস্য জনকভাবে খুন হন এক নারী, যিনি ববিতা নামে পরিচিত ছিলেন। জানা যায়, তিনি একজন যৌনকর্মী ছিলেন এবং এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ববিতা এইচআইভি/এইডস আক্রান্ত ছিলেন এবং একটি দেহব্যবসার চক্রের সাথে যুক্ত ছিলেন, যা ক্ষমতাসীন আওয়মী লীগ সরকারের কিছু নেতার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে। অনেকেই মনে করছেন, মিঠু হাসান গ্রাম্য স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করায় এবং অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলায় তাকে টার্গেট করা হয়েছে।
পুলিশ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলেও, দ্রুত মিঠু হাসানের বিরদ্ধে অভিযোগ গঠন করা হয়, যা তার পরিবার ও সমর্থকদের মতে একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা দাবি করেন, প্রকৃত হত্যাকারীরা ধরা না পড়ে, নিরাপরাধ মিঠু হাসানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে।
এদিকে, মিঠু হাসানের পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের কিছুকর্মী তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে নানা রকম হুমকি দিচ্ছে। পরিবারের সদস্যরা বর্তমানে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছেন কারণ তারা তাদের জীবনের জন্য শঙ্কিত। এলাকাবাসীর মতে, এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সরকার বিরোধী কণ্ঠ রোধের একটি পরিকল্পিত প্রচেষ্টা।
বিরোধী দল ও স্থানীয় অধিকার কর্মীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ আশ্বস্ত করেছে যে তারা সুষ্ঠু তদন্ত করবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হবে। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং স্থানীয়রা পরিস্থিতির আরও অবনতি নিয়ে উদ্বিগ্ন।