মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মৎস্য ঘেরে ভাসছিল মুখে স্কচটেপ প্যাঁচানো যুবকের মরদেহ  এস কে শফিকুল ইসলাম

মোরেলগঞ্জ প্রতিনিধি 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য ঘের থেকে মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় হাসান শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে। তিনি একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলেন।

জানা যায়, তেঁতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকায় একটি মৎস্য ঘেরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে  সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ওসি রাজিব আল রশিদ বলেন, আজ সকালে তেতুলবাড়িয়া বাজারের কাছে তাফালবাড়ি এলাকার এক মৎস্য ঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখমন্ডলে স্কচটেপ প্যাঁচানো রয়েছে। তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *