শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

শরণখোলায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

 

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আয়োজনে অনুষ্ঠিত হয়। শরলখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল এর সঞ্চালনায়  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপাজ উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারি সার্জন ডাক্তার আল মামুন জুয়েল, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন,পুলিশের এস আই লোকমান হোসেন,সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক  আঃ মালেক রেজা সহ অন্য সাংবাদিকবৃন্দ।সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,সহ অন্যন্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপাজ উদ্দিন বলেন, লাগসই  প্রযুক্তির মাধ্যমে জাতিকে বিজ্ঞান মনস্ক করা, স্বনির্ভর অর্থনীতি,পরিবেশ সুরক্ষা ও স্থানীয় সম্পদ ব্যবহার করে পরিবেশের উপর নির্ভরতা কমানো, জৈব সার ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন। উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজের কয়েক টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *