সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

 

মোঃ শাহীন হাওলাদার 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স  কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক দিনের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তামাক নামক ভয়াবহ পদার্থ মানব দেহের হৃৎপিণ্ড,লিভার ও ফুসফুসকে আক্রান্ত করছে প্রতিনিয়ত।ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার,ও মুখগহ্বরের ক্যান্সার এর ঝুঁকি বহুগুণ বাড়ায়।তামাক শরীরের জন্য ক্ষতিকর পদার্থ এই বিষয়টি জেনেও কোটি কোটি মানুষ নিজ অর্থ ব্যয় করে নিজের মৃত্যু ডেকে  আনছে প্রতিদিন।থামছে না ধূমপান,এই বিপদ থেকে মানুষকে রক্ষা করতে,তামাক ব্যবহারে নিয়ন্ত্রণ জরুরী সে লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব প্রিয় গোপাল বিশ্বাস,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জনাব ধনঞ্জয় মন্ডল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনা আব্দুল্লাহ-আল ফয়সাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,সাংবাদিকবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা,ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এ সময় তিনি তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট,পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার- প্রচারণা,তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ সহ তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং এই সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে সচেতন হওয়ার বিষয়টি প্রশিক্ষণে তুলে ধরেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *