শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

রাজউকের চূড়ান্ত নোটিশে রাজধানীর মিরপুরের রুপনগরে অনুমোদনবিহীন ইমারত নির্মাণে আইনগত ব্যবস্থা

নার্গিস রুবী

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীতে অনুমোদনবিহীন নির্মাণ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এ প্রেক্ষিতে রাজউকের জোন-৩, মহাখালী জোনাল অফিস থেকে সম্প্রতি একটি চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায়, প্লট নং-৪৫, রোড নং-৩০ এ অবস্থিত একটি ইমারত অনুমোদিত নকশা ছাড়া নির্মাণ/বর্ধিতকরণ করা হচ্ছে। বিষয়টি ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও রাজউক বিধিমালা পরিপন্থী হওয়ায় কর্তৃপক্ষ কর্তৃক তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজউক জানিয়েছে, অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ বা সম্প্রসারণ অবৈধ। সংশ্লিষ্ট প্লটে পরিচালিত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এরই মধ্যে ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও ভঙ্গের দায়ে দণ্ডনীয় অপরাধ হিসেবে চূড়ান্ত নোটিশ প্রেরণ করা হয়েছে। নোটিশে বলা হয়, আগামী ৭ (সাত) দিনের মধ্যে অনুমোদিত নকশা ব্যতীত পরিচালিত নির্মাণ কার্যক্রম বন্ধ ও সংশোধন না করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজউকের উক্ত নোটিশে আরও উল্লেখ করা হয়, ইমারত নির্মাণ আইনের আওতায় অবৈধভাবে নির্মিত অংশসমূহ ভেঙে ফেলার ক্ষমতাও রাজউকের রয়েছে। এজন্য ভবিষ্যতে অভিযুক্ত কর্তৃপক্ষ বা মালিককে কোনো আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে না।

এ প্রসঙ্গে রাজউকের মহাখালী জোন-৩ এর অথরাইজড অফিসার-১ (শেখ মাহাব্বির রনি) স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে— অনুমোদন ব্যতীত নির্মাণ কার্যক্রম চলমান থাকায় আইনগত বাধ্যবাধকতা অনুযায়ী এটি চূড়ান্ত সতর্কীকরণ। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নগর বিশেষজ্ঞরা মনে করছেন, অনুমোদনবিহীন নির্মাণ রাজধানীর পরিকল্পিত নগরায়ণের পথে বড় হুমকি। তারা রাজউকের এ ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আইন মেনে নগর উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *