সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদী থেকে লাশ উদ্ধার-গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় দাফন সম্পন্ন

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খ নদীর পশ্চিম কাটগড় এলাকায় অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়ভাবে জানা যায়, গতকাল রবিবার ভোরে শঙ্খনদীতে চলাচলত নৌকার মাঝি নদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে। পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামী রং এর পুল প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এখানে ভেসে এসে আটকে পড়েছে। পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ দাফন-কাফন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে লাশের গোসল ও কাপনের কাপড় পড়িয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়। পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *