শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

মোরেলগঞ্জে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

 

এস কে শফিকুল ইসলাম
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর বিএনপির আয়োজনে রওশন আরা কলেজ অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ, বাগেরহাট জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা বেগম, এবং অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। কর্মশালায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রশাসনিক কাঠামোর সংস্কারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সক্ষমতা জোরদারে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে নেতাকর্মীদের ঐক্য, ধৈর্য ও কৌশলগত ভূমিকা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

কর্মশালায় নেতাকর্মীরা ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *