মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

মোড়েলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে দেশমাতা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ উপজেলা প্রতিনিধিঃ

৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মধ্য বিশরিঘাটা ৬ নং ওয়ার্ডে দেশমাতা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।

ছাত্রদলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম এর সঞ্চালনায়:মোঃ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড.এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি বলেন দেশনেত্রী খালেদা জিয়ার মনোবল ও আপসহীন গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান রব্বুল আলামীনের নিকট তার দ্রুত সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আউয়াল, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ইয়াদ, যুবদল নেতা রুমান শেখ,মো: জাহাঙ্গীর বিএনপির সাবেক জেলা ছাত্রদলের সহ- সভাপতি এইচ এম মাহমুদ হাসান রবি সহ বিএনপি’র বিভিন্ন ইউনিয়ন পৌরসভা, ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন বাগেরহাট জেলা ছাত্র দল নেতা গোলাম রাসূল তরফদার নেওয়াজ।

দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া অনেক নেতা কর্মীরা কায়মন বাক্যে মহান আল্লাহতালার নিকট দোয়া চয়ে কাঁপতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *