সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

রূপনগর প্রেসক্লাব সভাপতির বাইক দুর্ঘটনা, ডান হাতে অস্ত্রোপাচার

রূপনগর প্রেসক্লাবের সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য, জিয়া পরিষদ বাগেরহাট জেলা শাখার প্রচার সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ গত ২২ ডিসেম্বর ঢাকার সায়েদাবাদ এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, দুর্ঘটনায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বিশেষ করে তার ডান হাতের কনুই ফেটে যাওয়ায় সেখানে অস্ত্রোপাচার করতে হয়।

চিকিৎসকরা জানান, তার ডান হাতের কনুইয়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার কাকরাইলস্থ ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে অর্থোপেডিক সার্জন ডা. রেজওয়ান জামিলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এই ঘটনায় সাংবাদিক মহল ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *