সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বেগম খালেদা স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিদিন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেগম খালেদা স্মৃতি পাঠাগার-এর উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে পাঠাগারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ সময় বেগম জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য সচিব এস কে শফিকুল বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পৃথিবী নিশ্চিত করে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি।
কর্মসূচির শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে নিয়মিত এমন কর্মসূচি পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সবুজ হোক আমাদের দেশ, সুস্থ থাকুক ভবিষ্যৎ প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *