শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনামঃ
জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। রাজধানীর ইস্টার্ণ হাউজিং ২য় পর্বে উচ্ছেদ অভিযানে স্বজনপ্রীতির অভিযোগ: কিছু ভবনে ব্যবস্থা, কিছুতে রহস্যজনক নীরবতা দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা রাজশাহীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক সুন্দরবনে ‘আগে চাঁদা, পরে মধু’, দস্যুদের দাপটে বিপাকে মৌয়ালরা

জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

 

এস কে শফিকুল ইসলাম
মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধ :

জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন জিউধারা বাজারে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালে খান। তিনি বলেন, জনগণের সেবাই রাজনীতির প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।

উদ্যোক্তা শাহরিয়ার নিয়াজ বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই আয়োজন সার্থক হবে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
সময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য রায়হানুজ্জামান অভি,বিএনপি মিডিয়া সেল (বাগেরহাট-৪) এর প্রতিনিধি এস কে শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন।

এ সময় স্থানীয় নেতাকর্মী, চিকিৎসকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *